শেয়ার বাজার

বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক একরামুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার, ১৬ মে ২০২৬

বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক একরামুল হক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. একরামুল হক। তিনি বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক। আগামী চার বছরের জন্য উপাচার্য পদিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। এতে সই করেছেন উপসচিব এ এস এম কাসেম।

তাকে নিয়োগের যোগদানের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।

এছাড়া বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

অধ্যাপক ড. একরামুল হক ১৯৮৯ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি মেধাতালিকায় অনার্স মার্কসসহ দ্বিতীয় স্থান অধিকার করেন।

একই বছর তিনি বুয়েটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে ১৯৯২ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক ও ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৭ সাল থেকে তিনি গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Dummy Ad 1

ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট
জাঁকজমক পূর্ণ-বার্ষিক-ক্রীড়া-প্রতিযোগিতার-পুরস্কার-বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি, ২০২৪

জাঁকজমক পূর্ণ-বার্ষিক-ক্রীড়া-প্রতিযোগিতার-পুরস্কার-বিতরণ অনুষ্ঠিত

রাজধানীর ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মঙ্গল ও বুধবার (৩০/৩১ জানুয়ারী ২০২৪ইং) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রীদের অনুষ্ঠানে অধ্যাপিকা হোসনে আরা, ভাষা ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ছাত্রদের অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ মোঃ কামরুল ইসলাম, সার্জন-ইউরোলজি ট্রান্সপ্লান্ট, ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থপেডিক সার্জন ও দন্ত চিকিৎসক এবং ডাঃ ফয়জুর রহমান এর সুযোগ্য দুই সন্তান ডাঃ মোঃ এখলাস এবং  ডাঃ মোঃ এবাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট ও সভাপতি, ক্রিড়া সাংগঠনিক কমিটি।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাপানি গবেষক ও অধ্যাপক। 



এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ মেহমান হিসেবে পুরস্কার বিতরণ  করেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য মোঃ রকিব উদ্দিন। 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র ইনস্টিটিউট এর সকল সিনিয়র শিক্ষকবৃন্দ।


এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের একটিও নেই, ঢাবির অবস্থান ১৮৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৩

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের একটিও নেই, ঢাবির অবস্থান ১৮৬

তবে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্য প্রতিবেশী দেশ ভারতের ৪টি ও পাকিস্তানের ১টি বিশ্ববিদ্যালয় আছে।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন' প্রকাশিত 'এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩'- এ সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসেনি।

তবে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্য প্রতিবেশী দেশ ভারতের ৪টি ও পাকিস্তানের ১টি বিশ্ববিদ্যালয় আছে।

তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৮৬তম। আর ১৯২তম অবস্থানে আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

গতকাল বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হয়। র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে আছে চীনের সিংহুয়া ও পিকিং বিশ্ববিদ্যালয়। আর এশিয়ার সেরা দশের মধ্যে চীনের ৪টি, হংকংয়ের ৩টি, সিঙ্গাপুরের ২টি ও জাপানের ১টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

এ বছর ১৩টি বিষয়কে পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনা করা হয়েছে এবারের তালিকায়।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, যত আসন তত ভর্তিচ্ছু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, যত আসন তত ভর্তিচ্ছু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তির পরীক্ষা আজ। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহু নির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, সারা দেশের ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু।

আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১ বিভাগে ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে শূন্য আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। ফলে শূন্য আসন ও ভর্তিচ্ছু প্রায় সমান। সেই হিসাবে পাস করলেই শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাওয়ার কথা।

তবে সরকারি ও বেসরকারি কলেজে পৃথকভাবে ভর্তির আবেদন নেওয়ায় সেই সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি কলেজগুলোতে আসন কম থাকলেও আবেদন জমা পড়েছে বেসরকারি কলেজের চেয়ে চারগুণ। ফলে অসংখ্য শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের ৮৮০টি কলেজের মধ্যে ৩৭৫টি সরকারি কলেজ। এসব সরকারি কলেজে শূন্য আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি। আর ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি।

বেসরকারি কলেজের তুলনায় সরকারি কলেজে প্রায় চারগুণ বেশি আবেদন জমা পড়েছে। ৩৭৫টি সরকারি কলেজে ভর্তি হতে আবেদন করেছেন ৩ লাখ ৯৪ হাজারের বেশি শিক্ষার্থী। আর ৫০৫টি বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে মাত্র ৫৮ হাজার ৯১৯টি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কেন্দ্রে প্রস্তুতি শেষ করা হয়েছে। কেউ কোনো ধরনের জালিয়াতি ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি করলে বহিষ্কারসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, ২০২৫ সালের আগে মাঝে ৮ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী করা হতো। জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট-পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়টিতে পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে।