শেয়ার বাজার

হামজার পারফরম্যান্সে মুগ্ধ নতুন কোচ ডুলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার, ৬ জুন ২০২৬

হামজার পারফরম্যান্সে মুগ্ধ নতুন কোচ ডুলি

ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রথম ম্যাচেই বাজিমাত করেছে বাংলাদেশ দল। সান মারিনোর বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের কৌশল, দুর্বলতা, হামজা চৌধুরীর প্রভাব এবং প্রবাসী সমর্থকদের উন্মাদনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ থমাস ডুলি। খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি ভবিষ্যতের উন্নতির জায়গাগুলোও তুলে ধরেন এই অভিজ্ঞ কোচ।

কোচ থমাস ডুলি জানান, প্রতিপক্ষ সান মারিনোকে তারা মোটেও হালকাভাবে নেননি। গত এক সপ্তাহ ধরে সান মারিনোর সাম্প্রতিক ম্যাচগুলো গভীরভাবে বিশ্লেষণ করেছেন। ইউরোপের পরাশক্তিদের বিরুদ্ধে নিয়মিত খেলার কারণে সান মারিনোর র‍্যাংকিং তাদের আসল শক্তি প্রকাশ করে না বলে মন্তব্য করেন বাংলাদেশ কোচ।

সান মারিনোর এরিয়াল বল ও শারীরিক লড়াইয়ের শক্তির বিপরীতে বাংলাদেশ নিজেদের গতি ও পাসিং ফুটবলকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তারপরও শুরুতে জড়তা ছিল। কারণ হিসেবে কোচ দীর্ঘ ভ্রমণক্লান্তি এবং ভিন্ন সংস্কৃতির কথা উল্লেখ করেছেন।

নতুন কোচের অধীনে বাংলাদেশ লম্বা প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি। মাত্র ১০ দিনের প্রস্তুতি এবং শেষ ৩ দিনে চারজন নতুন শক্তিশালী খেলোয়াড় দলে যোগ দেওয়ার পরও খেলোয়াড়রা যেভাবে পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করেছে, তা নিয়ে ডুলি অত্যন্ত সন্তুষ্ট।

ম্যাচ জিতলেও দলের কিছু মৌলিক দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছেন কোচ। দল হিসেবে আরও নিখুঁত হতে এই জায়গাগুলোতে দ্রুত কাজ করার তাগিদ দেন তিনি। ডুলির মতে, গোল করার জন্য বাংলাদেশ দলের এখনও প্রচুর সুযোগের প্রয়োজন হয়, যা আন্তর্জাতিক ফুটবলে চিন্তার কারণ। বল নিয়ন্ত্রণ বা ফার্স্ট টাচ এবং পাসিং-রিসিভিংয়ের মতো মৌলিক বিষয়গুলোতে আরও নিখুঁত হওয়ার জন্য অনুশীলনে জোর অনুশীলনে আরো জোর দেওয়া প্রয়োজন বলে মনে করেন কোচ।

ডুলি বলেন, ‘রক্ষণ থেকে আক্রমণভাগে ওঠার সময় কিছু সহজ বল হাতছাড়া হয়েছে। শেষ মুহূর্তে দলে যোগ দেওয়া খেলোয়াড়রা রণকৌশল পুরোপুরি বুঝে উঠতে না পারায় এমনটা হয়েছে। তবে এসব দ্রুতই সংশোধনযোগ্য। আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে, তারপর অনুশীলনের ধরণ বদলাতে হবে এবং সবশেষে খেলার শৈলী পরিবর্তন করতে হবে। আর এটা পুরোপুরি সম্ভব।’

দলের ‘তুরুপের তাস’ ছিলেন হামজা দেওয়ান চৌধুরী। মধ্যমাঠের প্রাণভোমরা হামজার পারফরম্যান্সে মুগ্ধ কোচ তাকে দলের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা হামজাকে বাকিদের চেয়ে আলাদা করেছে। বল পায়ে হামজার শক্তি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পজিশনিং সেন্স ধলকে ভীষণভাবে সাহায্য করেছে। কেবল মাঠেই নয়, ড্রেসিংরুম, অনুশীলন এবং ম্যাচের আগে সবাইকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে হামজা একজন সত্যিকারের টপ-ক্লাস লিডার হিসেবে ভূমিকা রাখছেন। এক কথায় হামজা থাকায় দলের সামগ্রিক কার্যকারিতা ২০ থেকে ৩০ শতাংশ বেড়ে যায়।’

ইউরোপের মাটিতে এই জয় বাংলাদেশ ফুটবলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করলো। কোচ থমাস ডুলির অধীনে দলটির এই ইতিবাচক মানসিকতা এবং ভুলগুলো শুধরে নেওয়ার প্রত্যয় ভবিষ্যতে আরও বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। এই চমৎকার অভিজ্ঞতার পর বাফুফে নিশ্চয়ই ইউরোপের মাটিতে আরও ম্যাচ খেলার পরিকল্পনা করবে, যা ফুটবলারদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।

Dummy Ad 1

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, দু-চারটি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন একটা-দুটা করে ধরা হচ্ছে।

সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দপ্তরের আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫ উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সামনে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে কি না এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দু-চারটি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না, ঢুকছে এবং ধরাও হচ্ছে। প্রতিদিন একটা দুটা করে ধরা হচ্ছে। কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না।

মেঘালয় পুলিশের দাবি তারা হাদি হত্যাকাণ্ডের কোনো আসামিকে গ্রেফতার করেনি। কিন্তু ডিএমপি বলছে গ্রেফতার হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ডিবি রাতে একটি স্টেটমেন্ট দিয়েছে, সেটা পড়লে জানতে পারবেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে, প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য নির্বাচনে মোতায়েন থাকবে।

সম্প্রতি কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে অপকর্ম করছে সে পলাতক, কিন্তু তার সহযোগীকে ধরা হয়েছে। পলাতককে ধরার চেষ্টা করা হচ্ছে।

বোমা হামলাগুলো সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা হয়ে দাঁড়াবে কি না এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট যারা আছে তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনাদের সবার সহযোগিতা যদি থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর হবে।

নির্বাচনে শঙ্কার প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে এখন কোনো শঙ্কা নেই।

বিজিবি দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টায় পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ শাকিল আহমেদ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেন।

এ বছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) সহ সর্বমোট ৭২ জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

পদক প্রদান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন এবং ভবিষ্যতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।


দেনামুক্ত ও আধুনিক চট্টগ্রামের স্বপ্ন: চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬

দেনামুক্ত ও আধুনিক চট্টগ্রামের স্বপ্ন: চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

পারভেজ বাঙালী, 

চট্টগ্রাম জেলা প্রতিনিধি 


সবুজ-শ্যামল, আধুনিক ও দেনামুক্ত বাণিজ্যিক রাজধানী গড়ার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বিশাল বাজেট ঘোষিত হয়েছে। একই সাথে বিগত ২০২৫-২৬ অর্থবছরের ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

মঙ্গলবার দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী উপস্থিত ছিলেন।

বাজেট বক্তৃতায় মেয়র ডা. শাহাদাত হোসেন তাঁর সততা ও দৃঢ়তার চিত্র তুলে ধরে বলেন, “আমি ২০২৪ সালের ৩ নভেম্বর যখন দায়িত্ব গ্রহণ করি, তখন কর্পোরেশনের ঘাড়ে ছিল ৫৯৬ কোটি টাকার বিশাল দেনা। বিগত দিনগুলোতে কঠোর শৃঙ্খলা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সেই দেনা কমিয়ে বর্তমানে ৩৮০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।” তিনি নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, সবার সহযোগিতা পেলে খুব দ্রুত চসিকের এই দেনা শূন্যের কোটায় নিয়ে আসা হবে।

মেয়র স্পষ্ট জানিয়ে দেন, অতীতে অযৌক্তিকভাবে নির্ধারিত গৃহকর (হোল্ডিং ট্যাক্স) পুনর্বিবেচনা করতে নিয়মিত রিভিউ বোর্ড বসানো হচ্ছে। তবে বন্দর, রেলওয়ে, ৩৬টি কনটেইনার টার্মিনাল ও বড় শিল্পপ্রতিষ্ঠানের মতো বাণিজ্যিক সংস্থাগুলোকে শতভাগ রাজস্ব পরিশোধ করতে হবে।

পাশাপাশি, রাজস্ব আদায় প্রক্রিয়াকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর করতে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে, যার মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই পৌরকর দিতে পারবেন। চট্টগ্রামে ১০ লক্ষাধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও বর্তমানে মাত্র দেড় লাখের মতো ট্রেড লাইসেন্স রয়েছে। চসিক এই সংখ্যা দ্রুত দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

বাজেট বক্তৃতায় সড়কের স্থায়িত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মেয়র। তিনি জানান, চট্টগ্রাম নগরীর সড়কগুলোর নকশাগত ধারণক্ষমতা সর্বোচ্চ ১০ টন। অথচ চশমখোর ভারী যানবাহন ও লরিগুলো নিয়মিত ২০ থেকে ৩৫ টন পর্যন্ত অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করছে। ফলে ৩ থেকে ৫ বছর আয়ুষ্কালের সড়কগুলো দ্রুত ভেঙে যাচ্ছে, যার কারণে প্রতি বছর চসিকের প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।

হকার সমস্যার স্থায়ী সমাধান: ৪ পয়েন্টে ‘আন্ডারগ্রাউন্ড মার্কেট’

ফুটপাথ দখল ও যানজট দূর করতে হকারদের জন্য যুগান্তকারী এক পরিকল্পনার কথা জানান মেয়র ডা. শাহাদাত। তিনি বলেন, নগরীর দীর্ঘদিনের হকার সমস্যার স্থায়ী সমাধানে ইপিজেড, আগ্রাবাদ, বহদ্দারহাট ও স্টেশন রোড—এই চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চীনের একটি প্রতিষ্ঠানের সহায়তায় ‘আন্ডারগ্রাউন্ড মার্কেট’ বা ভূগর্ভস্থ বাজার গড়ে তোলার প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। এছাড়া রেলওয়ে স্টেশনের পাশে খালি জায়গায় হকারদের পুনর্বাসনের জমিও খোঁজা হচ্ছে।

নগরবাসীর নাগরিক সমস্যা সরাসরি চসিক কর্তৃপক্ষকে জানাতে চালু হচ্ছে ‘আমাদের চট্টগ্রাম’ নামের একটি ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে পরিচ্ছন্নতা, মশক নিধন, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ সচিত্র চসিককে জানানো যাবে।

পরিবেশ দূষণ রোধে ও চট্টগ্রামকে একটি দৃষ্টিনন্দন ও আদর্শ বাসযোগ্য নগরী করতে আগামী ২০ Rot-২৭ অর্থবছরে ১০ লাখ গাছের চারা রোপণের এক বিশাল মহাপরিকল্পনা হাতে নিয়েছে চসিক। ইতিমধ্যেই গত অর্থবছরে ৫ লাখ চারা রোপণ করা হয়েছে বলে জানান মেয়র।

মেয়র ডা. শাহাদাত হোসেন আগামী অর্থবছরের জন্য সুনির্দিষ্ট ৪টি লক্ষ্য নির্ধারণ করেছেন:

১. চলমান নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার সাথে শেষ করা।

২. কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক প্রশিক্ষণ প্রদান।

৩. চসিকের নতুন যুগোপযোগী সাংগঠনিক কাঠামো প্রণয়ন।

৪. চসিকের সকল কার্যক্রমকে ডিজিটালাইজড করতে ERP সফটওয়্যার তৈরি।

এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে নগরীর ১৩৫ কিলোমিটার সড়কে ৫,৫০০টি স্মার্ট এলইডি লাইট স্থাপন কাজ চলমান রয়েছে। একই সাথে ফ্লাইওভারের ওপরে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পীড ক্যামেরা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এআই (AI) ভিত্তিক ক্যামেরা স্থাপনের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

বাজেটে জানানো হয়, এয়ারপোর্ট রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১,৯৩৫ কোটি টাকার প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে নগরীর ১২টি ওয়ার্ড সম্পূর্ণ জলাবদ্ধতামুক্ত হয়েছে। এছাড়া সাগরিকায় নির্মাণসামগ্রীর মান পরীক্ষার জন্য একটি আধুনিক 'টেস্টিং ল্যাব' স্থাপন করা হয়েছে, যা থেকে এ বছর প্রায় ৪ কোটি টাকা আয় হয়েছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বহুতল আবাসন নির্মাণ, ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরি এবং আমেরিকান প্রযুক্তির বিজ্ঞানসম্মত লার্ভিসাইড 'বিটিআই' (BTI) প্রয়োগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের সফলতার চিত্রও তুলে ধরেন। একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও স্মার্ট চট্টগ্রাম বিনির্মাণে তিনি সব স্তরের নাগরিক ও সামাজিক সংগঠনের সক্রিয় সহযোগিতা কামনা করেন।


টিকটক নিয়ে কলহ: নড়াইলে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬

টিকটক নিয়ে কলহ: নড়াইলে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নড়াইলের লোহাগড়ায় টিকটকে আসক্তির জেরে সুমনা ফেরদৌসি (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৫ জুন) রাতে দিঘলিয়া এলাকা থেকে অভিযুক্ত লিমনকে আটক করে লোহাগড়া থানা পুলিশ। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমনা ফেরদৌসী লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে লিমন মল্লিকের দ্বিতীয় স্ত্রী, তার বাবার বাড়ি নারায়ণগঞ্জে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লিমন মল্লিক জানায়, লিমন চায়ের দোকান চালানোর পাশাপাশি কাঠ কাটা শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালান। তার অনুপস্থিতিতে স্ত্রী সুমনা টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করার পাশাপাশি অপরিচিত পুরুষদের সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও আদান-প্রদান করতেন। এ বিষয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। তবে সুমনা এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে করবে না বলে স্বামী লিমনের কাছে ওয়াদা করেন।

সোমবার সকাল ৮টার দিকে আবারও টিকটিকের ঘটনা নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী লিমনের আঘাতে সুমনা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে সুমনাকে তার স্বামী শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখেন।

পুলিশ আরও জানায়, সোমবার সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো কাজে বেরিয়ে পড়েন লিমন। স্বাভাবিকভাবে সারাদিন কাজ শেষে বিকেল ৫টার পর বাড়িতে এসে ঘরের দরজা খুলে নিজেই চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘অভিযুক্ত লিমনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী সুমনাকে হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। মূলত হত্যার পর আত্মহত্যা দেখাতেই সুমনাকে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়েছিল।’