শেয়ার বাজার

জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার, ১১ জুলাই ২০২৬

জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

জয়পুরহাট সীমান্তে তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গ্রামবাসী ও বিজিবির বাধায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (১১ জুলাই) ভোর ৪টায় জেলার সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮ এস সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে শেখ হাফিজুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি নড়াইল জেলায়। তবে তার সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, শনিবার ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে দেয় বিএসএফ। এরপর তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে পাহারায় থাকা গ্রামবাসী তাৎক্ষণিকভাবে তাদের আটকে দিয়ে বিজিবিকে খবর দেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি ও বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতি নিরসন ও তাদের ভারতে ফেরত পাঠানোর বিষয়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Dummy Ad 1

রিফাত হত্যা মামলার আসামি ফরহান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬

রিফাত হত্যা মামলার আসামি ফরহান গ্রেফতার

নগরের পাহাড়তলী থানার বহুল আলোচিত রিফাত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি শাহপরান প্রকাশ ফরহানকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

রোববার (১৯ জুলাই) র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, নিহত মো. রিফাত (২৮) পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে গত ২৩ জুন সকালে তাকে বাসা থেকে কৌশলে ডেকে নেওয়া হয়।

পরে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর আব্দুল সুফী চৌধুরী গ্যারেজসংলগ্ন তিন রাস্তার মোড়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের হাঁটুর ওপরে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত রিফাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, মামলার তদন্তে জড়িতদের গ্রেপ্তারে নজরদারির একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তদন্তে প্রাপ্ত আসামি শাহপরান প্রকাশ ফরহান হালিশহর এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গত ১৮ জুলাই রাত সাড়ে ১১টার দিকে হালিশহর থানার পোর্ট কানেক্টিং রোডে দোহা ইন্টারন্যাশনাল স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহানের বাড়ি ময়মনসিংহ জেলার নিকলী থানার দামপাড়া এলাকায়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে পাহাড়তলী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কৃষি কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের সুযোগ বন্ধ হবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬

কৃষি কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের সুযোগ বন্ধ হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থাপনাকে একটি সমন্বিত ও তথ্যভিত্তিক কাঠামোর আওতায় আনা হবে। এর ফলে কোন এলাকায় কী পরিমাণ ফসল উৎপাদিত হচ্ছে, কোথায় কত চাহিদা রয়েছে— এসব তথ্য সরকারের কাছে সংরক্ষিত থাকবে। এতে উৎপাদন ও বাজারের চাহিদার মধ্যে সমন্বয় করা সহজ হবে এবং কৃষক ন্যায্যমূল্য পাবেন।

শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষক কার্ডের আওতায় শুধু ধান, গম বা পাটচাষিরাই নন; লবণ, সুপারি, নারিকেল, পান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্টরাও অন্তর্ভুক্ত হবেন। এর মাধ্যমে প্রকৃত কৃষকের সংখ্যা, উৎপাদনের ধরন এবং ফসলভিত্তিক তথ্য সংরক্ষণ করা হবে। ভবিষ্যতে কৃষি ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সরকারি সহায়তাও এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, উৎপাদন ও বাজারের চাহিদার মধ্যে সমন্বয় না থাকায় অনেক সময় কৃষক ক্ষতির মুখে পড়েন। এ সমস্যা সমাধানে ইউনিয়ন পর্যায়ে সৌরশক্তিচালিত মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষক উৎপাদিত পণ্য সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারবেন।

আমিন উর রশিদ জানান, সরকার ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সেই অর্থ পরিশোধ করা হয়েছে। পাশাপাশি খাল পুনঃখনন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি ভর্তুকি ও কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পরও আমদানির প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, দেশের আবাদযোগ্য জমি সীমিত। এছাড়া হাওরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছর কিছু ফসল ক্ষতিগ্রস্ত হয়। এ সমস্যা মোকাবিলায় আগাম পরিপক্ব ধানের জাত উদ্ভাবন এবং পানিবেষ্টিত এলাকায় ধান কাটার উপযোগী প্রযুক্তি ও যন্ত্র নিয়ে গবেষণা চলছে।

মতবিনিময় সভায় কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৪

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (২ মার্চ) ঢাকায় ভারতের হাইকমিশন এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে ২৯ ফেব্রুয়ারি ঢাকার গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

নরেন্দ্র মোদী বলেন, এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ চিন্তাভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।