শেয়ার বাজার

প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার, ১৬ মে ২০২৬

প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি

শ্রম আইনের নিয়মকানুন অমান্য করায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব সরকার। দেশজুড়ে পরিচালিত ব্যাপক এক সাঁড়াশি অভিযানে নিয়ম লঙ্ঘনের দায়ে ইতিমধ্যে সাত হাজার ২০০-র বেশি ওয়ার্ক ভিসা বা কাজের অনুমতিপত্র বাতিল করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। একই সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর সব ধরনের সরকারি সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, শ্রমবাজারের শৃঙ্খলা ফেরাতে মাঠপর্যায়ের তদারকি দলের পাশাপাশি অত্যাধুনিক স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহভাজন ঘটনা খতিয়ে দেখা হয়েছে। এতে অবৈধ কর্মসংস্থানসংক্রান্ত ১৩ হাজার ৫০৯টি গুরুতর অনিয়ম শনাক্ত করে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়। শাস্তির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’-এর হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত কর্মীরা যাতে নতুন করে বৈধ উপায়ে কাজ করার সুযোগ পান, সেজন্য তাঁদের প্রয়োজনীয় তথ্য মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এ পাঠানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সৌদি আরবের বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় আড়াই লাখ মাঠপর্যায়ের পরিদর্শন চালানো হয়। এসব অভিযানে ১ লাখ ৬৮ হাজারের বেশি অনিয়ম ধরা পড়ে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কার্যক্রম সংশোধনের সুযোগ দিয়ে প্রায় ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা দেওয়া হয়। শুধু সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠানই নয়, বিভিন্ন কর্মী নিয়োগকারী বা রিক্রুটিং অফিসেও সাড়ে তিন হাজারের বেশি অনিয়ম রেকর্ড করেছে মন্ত্রণালয়।

Dummy Ad 1

রেমিট্যান্স যোদ্ধাদের জানাই বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫

রেমিট্যান্স যোদ্ধাদের জানাই বিনম্র শ্রদ্ধা

রেমিট্যান্স যোদ্ধাদের জানাই বিনম্র শ্রদ্ধা 


মালদ্বীপে বিশেষ অভিযানে ২৫৪ বিদেশি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৬

মালদ্বীপে বিশেষ অভিযানে ২৫৪ বিদেশি গ্রেফতার

মালদ্বীপের রাজধানী মালে বিশেষ অভিযানে ভিসা ও কাগজপত্র না থাকায় ২৫৪ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার পরিচালিত অভিযানে ৬৩৯টি স্থানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩৪৪ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে সন্দেহজনক ২৫৪ জনকে গ্রেফতার করা হয়।

এদিকে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে ৪৪ জন নিয়োগদাতাকে নোটিশ দিয়েছে মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ।

অভিযানের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যাদের ভিসা নবায়ন বা ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া চলমান।


ওমানে স্মরণকালের ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬

ওমানে স্মরণকালের ভয়াবহ আগুন

ওমানের বারকা এলাকায় বাণিজ্যিক দোকানপাট ও একটি ফার্নিচারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, এর কালো ধোঁয়ার কুণ্ডলী বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি করে। তবে দমকল বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে কোনো হতাহতের খবর ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সোমবার এই ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আল বাতিনাহ সাউথ ইউনিটের পাশাপাশি মাস্কাট থেকে অতিরিক্ত দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। উদ্ধারকারী দলগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ফলে আগুন আশপাশের স্থাপনায় ছড়াতে পারেনি। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ওমানে শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি এমনিতেই কিছুটা বেশি থাকে। সাধারণত বৈদ্যুতিক শর্টসার্কিট, পুরোনো ও ত্রুটিপূর্ণ ওয়্যারিং এবং সঠিক নিরাপত্তাবিধি না মেনে কাঠ বা প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ সংরক্ষণের কারণে গুদামঘরগুলোতে এমন দুর্ঘটনা বেশি ঘটে থাকে। পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ঘটা অগ্নিকাণ্ডগুলোর একটি বড় অংশই ঘটে বাণিজ্যিক স্থাপনা, গুদাম ও শিল্পাঞ্চলে। এর আগে গত এক মাসে মাস্কাট ও এর আশপাশের এলাকার বিভিন্ন গুদাম ও কারখানায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।