শেয়ার বাজার

সেন্টার ফর সিটিজেনস রাইটস (সিসিআর)- এর উদ্যোগে অসহায় ও ছিন্নমূল পথচারীদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সেন্টার ফর সিটিজেনস রাইটস (সিসিআর)- এর উদ্যোগে অসহায় ও ছিন্নমূল পথচারীদের মাঝে খাবার বিতরণ

সেন্টার ফর সিটিজেনস রাইটস (সিসিআর)-এর উদ্যোগে দুদক কার্যালয়ের সামনে শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টায়  ২ শতাধিক অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ দরিদ্র রিকশা শ্রমিকের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 

এসময় সংগঠনের আহবায়ক অ্যাড. নোমান সালমান, সদস্য সচিব রাহাত হুসাইন, যুগ্ম আহবায়ক শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল, মুখপাত্র মো. মহিন উদ্দিন স্বপন, সদস্য নিয়ামুল হাসান, যোশেফ ইউকে নন্দম জয় প্রমুখ উপস্থিত ছিলেন। 


সমাজের অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এই ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান, সেন্টার ফর সিটিজেনস রাইটস (সিসিআর) এর নতুন কমিটির নেতৃবিন্দুগন।  সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারাই এই সংস্থাটির মূল উদ্দেশ্য । প্রতিটি মানুষ যেন অন্তত এক বেলা খাবার পায়। ''সিসিআর'' এর নেতৃবিন্দুগন সবসময় মানবতার কল্যাণে কাজ করতে প্রস্তুত।”

''সিসিআর'' এই সংস্থাটি বিভিন্ন সময় মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই উদ্যোগে  ছিন্নমূল, দুঃস্থ, অসহায় ও পথচারী সহ সর্বস্তরের মানুষ এক বেলা খাবার পেয়ে আনন্দিত হন। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ এই সংস্থাটি আমাদের পাশে এসে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।”


এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও আশপাশের মানুষ। তারা মনে করেন, এই সংস্থাটির এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

উল্লেখ্য, সংগঠনটি গত ১০ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিক যাত্রা ঘোষণার পর এটি ছিন্নমূল মানুষদের নিয়ে প্রথম কার্যক্রম। যদিও সংগঠনটি দীর্ঘদিন ধরে রাজধানীতে ছিন্নমূল মানুষকে নিয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। 

এটি নাগরিক অধিকারভিত্তিক এডভোকেসি ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন। যা গবেষণা, নীতি সংলাপ, জনসচেতনতা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি নাগরিকবান্ধব রাষ্ট্র গঠনে কাজ করছে।

Dummy Ad 1

সাবেক বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ চৌদ্দগ্রামের উদ্যোগে নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মে, ২০২৬

সাবেক বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ চৌদ্দগ্রামের উদ্যোগে নতুন কমিটি গঠিত

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ছাত্রদের উদ্যোগে নতুন সংগঠনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয় । যা প্রাক্তন ছাত্রদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং চৌদ্দগ্রামের মাটি ও মানুষের কল্যাণে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে কাজ করার আগ্রহ থেকেই এই সংগঠনের আত্মপ্রকাশ। সাবেক বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ চৌদ্দগ্রাম একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন। 

গত ০৫ মে (মঙ্গলবার) সকল সদস্যদের এক ভার্চুয়াল মিটিংয়ের আলোচনার মাধ্যমে আগামী ০২ বছরের জন্য ৪৬ সদস্যের একটি কার্যনির্বহী কমিটির ঘোষণা করা হয়। 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. সামিরা তারান্নম রাবেয়া, সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক শরিফুল ইসলাম মজুমদার,  অর্থ সম্পাদক পদে সাঈদুল হক রিগ্যান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাংবাদিক ও মানবাধিকারকর্মী মো: মহিন উদ্দিন স্বপন। 

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি এস.এম.এইচ সোলমোন আরজু, স্থপতি জিয়াউল হক চৌধুরী, অধ্যাপক ড. মেজবা-উল ইসলাম, প্রকৌশলী মো: আব্দুস সাত্তার, অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ড. কাজী মোহাম্মদ  উদ্দিন ও ব্যাংকার আগা আজিজুল ইসলাম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো: মনজুর হুসেন আসাদ, এ্যাড. শাহাজাহান লিংকন এবং বিসিএস প্রসাসনিক কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম। যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: জসিম উদ্দিন ও মো: জিয়াউর রহমান খান নয়ন। 

এছাড়াও, শিক্ষা উন্নয়ন সম্পাদক পদে অধ্যাপক ড. মনির হোসেন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক পদে ডাক্তার মো: মজিবুর রহমান মিয়াজি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে প্রকৌশলী জয়নাল আবেদিন, অনুষ্ঠান ও অ্যাপায়ন বিষয়ক সম্পাদক পদে নজির আহমেদ ও সহ-অনুষ্ঠান ও অ্যাপায়ন বিষয়ক সম্পাদক পদে মো: নুরুল আমিন আলম, তথ্য ও দপ্তর সম্পাদক পদে মো: এস.এন ইউসুফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ড. কাজী আমিনুল ইসলাম আমিন, ক্রীড়া সম্পাদক পদে মো: তৌফিকুল ইসলাম সবুজ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মাহমুদুন নবী ডিউক দায়িত্ব পালন করবেন।

এছাড়াও, সংগঠনটির কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক সিনিয়র জজ ড. এ.কে.এম আবুল কাশেম, মোহাম্মদ সরফরাজ হোসেন মজুমদার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো: সেলিম, মো: জসিম উদ্দিন, মো: হেলাল উদ্দিন, কাজী জামাল উদ্দিন, খন্দকার শরীফ, অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ সাইফুল্লাহ, বিভাগীয় বন কর্মকর্তা মো: রুহুল আমিন, মোহাম্মদ শামসুল হক, সৈয়দ আজহার সারওয়ার বাপ্পি, প্রকৌশলী মো: মাসুদুল হক মজু: মাসুদ, মো: আবুল হাসেম, সাংবাদিক আবুল হোসেন মজুমদার, অধ্যাপক আনোয়ারা আক্তার সুুমি, বিসিএস কর্মকর্তা জাকির হোসেন, মো: মারুফ হোসেন মজুমদার, সাংবাদিক মো: মোশারফ হোসেন, বিসিএস কর্মকর্তা ড. জাহাঙ্গির হোসেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ আব্দুল করিম প্রমুখ। 

সংগঠনটির নবগঠিত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু তাহের এক বিবৃতিতে জানিয়েছেন, কুমিল্লা চৌদ্দগ্রাম আলেম ওলামা-পীরমাশায়েক এর তীর্থস্থান, শিক্ষা সংস্কৃতি, আমলাতন্ত্র, শিল্প-বানিজ্যে,এবং মুক্তিযুদ্ধের এক ঐতিহ্যের পাদপীঠ। এ জনপদে যুগে যুগে অসংখ্য মেধাবী কৃতিসন্তান জন্মলাভ করেছেন। এই মেধাবী সন্তানেরা দেশ বিদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর শিক্ষা অর্জন করে দেশে এবং সারা বিশ্বে সুনামের সাথে অবদান রেখে যাচ্ছেন। আজ আমরা আমাদের শিকড় প্রিয় মাতৃভূমি চৌদ্দগ্রামের মাটি ও মানুষের কল্যাণে কিছুটা ভূমিকা রাখতে সংগঠিত হচ্ছি।

এসময়, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাড. সামিরা তারান্নম রাবেয়া মুঠোফোন বিবৃতিতে জানিয়েছেন, তাঁরা অতীতের কাজের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবেন এবং একটি আলোকিত ও উন্নত সমাজ গঠনে আত্মনিয়োগ করবেন। 

উল্লেখ্য, সাবেক বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ চৌদ্দগ্রামের উদ্যোগে নতুন কমিটি গঠনের মূল উদ্দেশ্য চৌদ্দগ্রামের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রমজান মাসে ইফতার ও ঈদ উপহার বিতরণ, খেলাধুলার আয়োজন, যুব সমাজের উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। যেকোনো জরুরি পরিস্থিতিতেও সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করার অঙ্গিকার করেন।

সংগঠনটির উত্তরোত্তর সাফল্যে  সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।


১৫টি কবরের ওপরের মাটি সরানো, ভেতরের দৃশ্যে এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৪

১৫টি কবরের ওপরের মাটি সরানো, ভেতরের দৃশ্যে এলাকায় তোলপাড়

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে কবরস্থান থেকে ১৫টি কঙ্কালের হদিস মিলছে না। স্থানীয়দের ধারণা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এই ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিষয়টি স্থানীয়রা টের পান। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি, পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

আরেক স্বজন জাহিদ হাসান বলেন, এতদিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, সকালে স্থানীয়রা কবরস্থানে গেলে এ ঘটনা জানতে পারে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরও বলেন, কবরস্থানের কবরগুলোর উপরের মাটি সরানো। সেখানে কোনো মরদেহ নেই। কিন্তু চুরি হয়েছে কিনা এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিভিন্ন সময়ে কঙ্কালগুলো হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।


রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৪

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণাল

আসন্ন রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে আপিল করবে কী না এমন সিদ্ধান্ত এখনো নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। রায়ের কপি না পাওয়ায় এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়। রায়ের কপি পাওয়ার পর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সরকারের অবস্থান। এখনো রায়ের কপি পাওয়া যায়নি। রায়ের কপি পেলে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল সোমবার আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে এদিন দুপুরে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।