শেয়ার বাজার

ইচ্ছে পূরণ না হওয়ায় কোন পথে হাঁটছে মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০২৪

ইচ্ছে পূরণ না হওয়ায় কোন পথে হাঁটছে মাহিয়া মাহি

ভেবেছিলেন নেত্রী হবেন, নির্বাচনে জেতার আগেই অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। হারতেই বিপাকে পড়ে কোন সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন অভিনেত্রী মাহিয়া মাহি।

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে দাঁড়ান বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহি। নির্দল প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক চিহ্নে নির্বাচন লড়েন। কিন্তু নায়িকার নেত্রী হওয়ার স্বপ্ন পূরণ হল না। তবে নির্বাচনী প্রচারে নেমে ভোটারদের কাছে একের পর এক অঙ্গীকার করেছিলেন মাহিয়া মাহি। ভোটে জিতলে আর অভিনয় করবেন না বলেও ঘোষণা করে দেন। তবে শেষ পর্যন্ত ভোটে জিততে পারেননি মাহি। ফের অভিনয় জীবনেই ফিরতে চাইছেন বাংলাদেশের বিতর্কিত এই নায়িকা।

নির্বাচনের জন্য বেশ ক’দিন রাজশাহীতে ছিলেন তিনি। তবে হারতেই ঢাকায় ফেরেন। সম্প্রতি মাহি বলেন, ‘‘আমি সংসদ অধিবেশন নির্বাচিত হলে, এলাকার মানুষের পাশে থাকা, রাজনৈতিক কর্মসূচি— নানা বিষয়ে ব্যস্ত থাকতে হত। তাই নির্বাচনী প্রচারের সময় বলেছিলাম, নির্বাচনের পর অভিনয় ছেড়ে দেব। আসলে অভিনয় করার সময়ই তো পেতাম না নির্বাচিত হলে। 

এখন এলাকার মানুষের খোঁজ-খবর নেওয়া ছাড়া তেমন কাজ নেই। আমি আগের মতো সুখে-দুঃখে তাঁদের পাশে থাকতে চাই। তার জন্য সপ্তাহে এক-দু’দিনই যথেষ্ট। বাকি দিন আর কী করব? ঠিক করেছি, বাকি দিনগুলোতে শুটিং-ডাবিং-অভিনয় নিয়েই ব্যস্ত থাকব।’’

অভিনয়ে ফিরতে চান মাহি খবর ছড়িয়ে পড়তেই নাকি চারটি ছবির প্রস্তাবও পেয়ে গিয়েছেন তিনি। তবে এখনও কোনও চিত্রনাট্যই চূড়ান্ত করতে পারেননি নায়িকা। মাহি বলেন, ‘‘আমি ছবিটিতে অভিনয় করব এটা নিশ্চিত। তবে চুক্তিবদ্ধ হওয়ার পরই সব কিছু জানাতে চাই।’’ তাঁর ‘আনন্দ অশ্রু’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।

Dummy Ad 1

দুই নায়িকার সঙ্গে এক ফ্রেমে শাকিব খান, কী হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩

দুই নায়িকার সঙ্গে এক ফ্রেমে শাকিব খান, কী হতে যাচ্ছে

বার্তাবেলা: আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’–এর শুটিং। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন ছবির নায়িকা কোর্টনি কফি। গতকাল রোববার সন্ধ্যায় একসঙ্গে দেখা গেল শাকিব ও কোর্টনিকে। শাকিব খানের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকা পালকেও। দুই নায়িকা নিয়ে আসলে কী হতে যাচ্ছে। মনজুর কাদেরের তোলা ছবিতে গতকালের কিছু মুহূর্ত।

‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে এরই মধ্যে সবার প্রিয়তমা হয়ে উঠেছেন কলকাতার ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে অভিনয় করে বেড়েছে তাঁর পরিচিতি। ইধিকা কলকাতার গণমাধ্যমেও বলেছেন, ‘এ অনুভূতি আমি বুঝিয়ে বলতে পারব না। সবাই আমাকে প্রিয়তমা বলে ডাকছে। এমন মনে হচ্ছে, যেন আমিই সবার প্রিয়তমা। বাংলাদেশের সব জায়গায় আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে—এই প্রাপ্তি আমার কাছে অমূল্য।’ অন্যদিকে শাকিবের বিপরীতে ‘রাজকুমার’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই কোর্টনি কফিকে ঘিরেও চলছে আলোচনা। ভারতীয় অভিনেত্রী ইধিকা ও যুক্তরাষ্ট্রের কোর্টনি কফিকে গতকাল সন্ধ্যায় ঢাকায় এক ফ্রেমে শাকিব খানের সঙ্গে পাওয়া গেল।

কদিন আগে ‘দরদ’ ছবির শুটিং সেরে ভারত থেকে বাংলাদেশে এসেছেন শাকিব খান। আসার পর জানা যায়, ১২ ডিসেম্বরে নতুন ছবি ‘রাজকুমার’–এর শুটিং শুরু করবেন তিনি। শুটিং উপলক্ষে ৯ ডিসেম্বর ঢাকায় এসেছেন ছবির নায়িকা কোর্টনি কফি।

‘রাজকুমার’ ছবির শুটিং শুরুর আগে এক ফ্রেমে বন্দী হলেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার স্বত্বাধিকারী আরশাদ আদনান, চিত্রনায়িকা কোর্টনি কফি ও চিত্রনায়ক শাকিব খান।

‘রাজকুমার’ ছবির শুটিং শুরুর আগে এক ফ্রেমে বন্দী হলেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার স্বত্বাধিকারী আরশাদ আদনান, চিত্রনায়িকা কোর্টনি কফি ও চিত্রনায়ক শাকিব খান।


অভিনেত্রীর মৃত্যুর পর সাবেক প্রেমিককে নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬

অভিনেত্রীর মৃত্যুর পর সাবেক প্রেমিককে নিয়ে তোলপাড়

ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের অকালমৃত্যু ঘিরে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের পরিচিত মুখ হয়ে ওঠা এই অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় এরই মধ্যে আত্মহত্যার প্রাথমিক তথ্য সামনে এসেছে। তবে তার মৃত্যুর পর এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তার সাবেক প্রেমিক ও সহ-অভিনেতা উজ্জ্বল শর্মা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সঞ্চিতার ঘনিষ্ঠ বন্ধু ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল উজ্জ্বলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, ‘সাজন ঘর’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় সঞ্চিতা ও উজ্জ্বলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সেই সম্পর্কে অভিনেত্রীকে নিয়মিত মানসিক চাপে রাখা হতো।

ইন্দ্রাক্ষীর অভিযোগ, উজ্জ্বল প্রায়ই সঞ্চিতার সঙ্গে দুর্ব্যবহার করতেন। বিভিন্ন বিষয় নিয়ে তার ওপর চিৎকার করতেন এবং অন্যদের সামনেও অপমান করতেন। এমনকি অভিনেত্রীর কাছ থেকে টাকা ধার নেওয়ার পর তা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এক সাক্ষাৎকারে ইন্দ্রাক্ষী বলেন, ‘উজ্জ্বল কথায় কথায় সঞ্চিতার ওপর চিৎকার করত। লোকজনের সামনে ছোট করত। এমনকি মেরে ফেলার হুমকিও দিত। গালিগালাজ করে পাঠানো কিছু বার্তার স্ক্রিনশটও আমার কাছে রয়েছে।’

তার ভাষ্য, শুটিং সেটেও উজ্জ্বলের আচরণ নিয়ে একাধিকবার অভিযোগ করেছিলেন সঞ্চিতা। পরে পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী।

এদিকে সঞ্চিতার বাবার অভিযোগের ভিত্তিতে গত ১৫ জুন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে অভিনেত্রীর সহ-অভিনেত্রী মেঘা শর্মা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছিলেন সঞ্চিতা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি গভীরভাবে শোকাহত। যতদূর শুনেছি, ও আত্মঘাতী হয়েছে। জানুয়ারি মাস থেকে অবসাদের সঙ্গে লড়াই করছিল।’

মেঘা আরও জানান, মানসিক সমস্যার পাশাপাশি কিছু শারীরিক জটিলতার কারণেও চিকিৎসাধীন ছিলেন সঞ্চিতা।

অভিনেত্রীর ভাই অবিনাশ উগলেও মৃত্যুর ঘটনাকে ঘিরে বেশ কিছু দাবি করেছেন। তার মতে, মৃত্যুর আগে নিজের শেষ ইনস্টাগ্রাম পোস্টটি প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে উৎসর্গ করেছিলেন সঞ্চিতা।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যু হয়েছিল। অবিনাশের দাবি, একই তারিখকে ঘিরেই সঞ্চিতার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন তারা।

তিনি আরও অভিযোগ করেন, বিনোদন অঙ্গনের প্রতিযোগিতা, কাজের অনিশ্চয়তা এবং ঊর্ধ্বতনদের কাছ থেকে বারবার অপমানের শিকার হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সঞ্চিতা।

তবে অভিনেত্রীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে সাবেক প্রেমিককে ঘিরে ওঠা অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিনোদন অঙ্গনে।


বিয়ের আগে নারীদের যে পরামর্শ দিলেন কঙ্গনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬

বিয়ের আগে নারীদের যে পরামর্শ দিলেন কঙ্গনা

দেশজুড়ে নারী নির্যাতন ও গার্হস্থ্য সহিংসতার ঘটনা বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ কঙ্গনা রানাউত। সম্প্রতি বিবাহিত নারীদের ওপর নির্যাতনের একাধিক ঘটনা সামনে আসার পর এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি বিয়ের কয়েক মাসের মধ্যেই প্রাক্তন ‘মিস পুণে’ তিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয় শ্বশুরবাড়ি থেকে। এছাড়া পাঞ্জাবে এক গায়িকার অপহরণ ও হত্যার ঘটনাও আলোচনায় আসে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই নারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন কঙ্গনা।

মঙ্গলবার এক বক্তব্যে অভিনেত্রী বলেন, ‘প্রতিদিন বিবাহিত তরুণীদের নিয়ে মর্মান্তিক খবর সামনে আসছে। অনেক শিক্ষিত নারীও হয়তো নির্যাতনের পরিবেশ থেকে বেরিয়ে আসতে পরিবারের কাছে সাহায্য চান। কিন্তু আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রে বিয়ের পর মেয়েদের পরিত্যক্ত ভাবা হয়।’

নারীদের উদ্দেশে কঙ্গনা বলেন, ‘নিজেদের পেশা ও ক্যারিয়ারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। জীবনে অনেক মানুষ গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেটা যেন কখনো নিজের কাজ বা পরিচয়কে ছাপিয়ে না যায়।’

বিয়ের আগে নারীদের পুরোপুরি স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘নিজের পায়ে দাঁড়ানোর পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। মনে রাখতে হবে, নিজেদের রক্ষাকর্তা নিজেকেই হতে হবে। বাইরে থেকে কেউ এসে জীবন বদলে দেবে-এমন আশা না করাই ভালো।’

কঙ্গনা রানাউতর মতে, একজন নারীর নিজের পরিচয় ও আত্মনির্ভরশীলতাই সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, ‘আপনি যেভাবে জীবন কাটাতে চান, সেভাবেই নিজের জীবন গড়ে তুলুন। অন্যের কথায় নিজের সিদ্ধান্ত বদলাবেন না।’

কঙ্গনার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক নারী তার মন্তব্যকে সমর্থন জানিয়েছেন। কেউ এটিকে বাস্তবসম্মত পরামর্শ বলছেন, আবার কেউ নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা হিসেবে দেখছেন।