শেয়ার বাজার
  খেলাধুলা  
বৈঠকের উদ্যোগ তামিমের, আসতে পারে ‘ট্রাই-পার্টি’ চুক্তি

বৈঠকের উদ্যোগ তামিমের, আসতে পারে ‘ট্রাই-পার্টি’ চুক্তি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের ম্যাচ বর্জনের ঘটনায় সমাধানের পথ খুঁজতে চান বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। একই সঙ্গে ভবিষ্যতে খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা এড়াতে ট্রাই-পার্টি চুক্তির বিষয়টিও বিবেচনায় আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইবোলার ভয়ে বিশ্বকাপের ক্যাম্প বাতিল করলো কঙ্গো

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বকাপ প্রস্তুতির তিন দিনের ট্রেনিং ক্যাম্প বাতিল করেছে কঙ্গো। বাতিল করা হয়েছে রাজধানী কিনশাসায় সমর্থকদের বিদায়ী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে বিরল ধরনের বান্ডিবুগিও ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বল...

নাহিদের গতিতে সাজঘরে ফজল

৪৩৭ রানের বিশাল লক্ষ্যের চাপ নিয়ে চতুর্থ দিন মাঠে নেমেছে পাকিস্তান। জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড। কিন্তু চতুর্থ ইনিংসে এমনটা করা সচরাচর কোনো ঘটনা নয়। তবে শুরুটা ইতিবাচকই করেও ধরে রাখতে পারেনি পাকিস্তান। ৬ রান করে সাজঘরে ফিরলেন ওপেনার আব্দুল্লাহ ফজল। দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারালো সফরকারীরা। দ...

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের অদ্ভুত বদলি

ব্রাজিলিয়ান লিগে ঘরের মাঠে কোরিতিবার ৩-০ ব্যবধানে হেরেছে সান্তোস। তবে সেই ম্যাচে ক্লাবটির পরাজয়ের চেয়ে বেশি আলোচনায় নেইমারকে ভুলবশত চতুর্থ কর্মকর্তা মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া। রোববার ব্রাজিলিয়ান লিগের এই ম্যাচটি ছিল ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে নেইমারের নিজেকে প্রমাণের শেষ সুযোগগুলোর একটি।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদ তামিমের টেস্ট অভিষেক

সিলেটে ভোরে বৃষ্টি হয়েছিল, তবে এরপর আর হয়নি। নতুন করে বৃষ্টি শুরু না হলে সময়মতোই শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এরই মধ্যে টস হয়ে গেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ আগে ব্যাট...

গোলরক্ষকের ভুলে সৌদি লিগ শিরোপার অপেক্ষা বাড়লো রোনালদোর

সৌদি আরবে বড় শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। রিয়াদের আল আওয়াল পার্কে স্থানীয় প্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। ম্যাচের প্রথমার্ধে মোহাম্মদ সিমাকানের করা একমাত্র গোলেই জয় পেতে যাচ্ছিল আল-নাসর। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোলরক্ষক বেন্তোর আত্...

আব্বাসে কুপোকাত মিরাজও, ৬ উইকেট হারালো বাংলাদেশ

লিটন দাসকে ফেরানোর পর মেহেদি হাসান মিরাজকেও টিকতে দেননি পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাদ। মাত্র ১০ রান করা মিরাজকে ফিরিয়ে তিনি তুলে নিয়েছেন বাংলাদেশের ষষ্ঠ উইকেট। শনিবার (৯ মে) মিরপুরে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে আব্বাসের অফ স্টাম্পের বাইরের বল পয়েন্ট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন মিরাজ। কিন্তু আটকা...

লিভারপুলের সার্জারি প্রয়োজন, খুঁজতে হবে সালাহর বিকল্প

সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন মনে করেন, আগামী গ্রীষ্মে লিভারপুলের স্কোয়াডে ‘অল্প কিছু সার্জারি’ করতে হবে। তবে তার মতে, দলটির সবচেয়ে বড় অগ্রাধিকার হবে বিদায় নিতে যাওয়া মোহাম্মদ সালাহর বিকল্প খুঁজে বের করা। অভিজ্ঞ দুই খেলোয়াড় সালাহ এবং অ্যান্ডি রবার্টসন মৌসুম শেষে ক্লাব ছাড়বেন। এছাড়া গোলরক্...

তবে কি তামিম ইকবালের কথা মাথায় রেখেই তানজিদ তামিমকে টেস্টে নেওয়া?

বে কি তামিম ইকবালের কথা মাথায় রেখে কিংবা অবচেতন মনে সিনিয়র তামিমকে কল্পনায় এনেই কি তানজিদ হাসান তামিমকে টেস্ট দলে বেছে নেওয়া? জাগো নিউজের সঙ্গে একান্ত আলাপে সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন যা বলেছেন, তার সারমর্ম কিন্তু ঠিক তাই দাঁড়ায়। প্রধান নির্বাচক বললেন, ‘আসলে আমি এ...

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

নতুন জল্পনা তৈরি হয়েছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে নিয়ে। যদিও তার ক্লাব এখন ব্যস্ত ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌঁড়ে। গত মৌসুমে লিভারপুল শিরোপা জেতায় খালি হাতে থাকতে হয় সিটিকে। তবে এবার উড়তে থাকা আর্সেনাল হোঁচট খাওয়ায় গার্দিওলার দল ৭০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে এবং শিরোপা...

শান্তর চতুর্থ সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

আগের ম্যাচে ফিফটি করেছিলেন। এবার সেঞ্চুরিই তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ খেলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২০৯ রান। শান্ত ১০১ আর তাওহীদ হৃদয় ৯ রানে অপরাজিত আছেন।

গ্যালারিতে ‘মেসি-মেসি’ চিৎকার থামিয়ে দিলেন রোনালদো

মাত্র তিনদিন আগে সৌদি প্রো লিগে আল ইত্তেফাকের বিপক্ষে খেলতে গিয়ে মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন রোনালদো। তিনদিন পর দুবাইতে গেলেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর কোয়ার্টার ফাইনাল খেলতে। জাবিল স্টেডিয়ামে প্রায় হাজার দশেক দর্শক খেলা দেখতে এসেছিল। যাদের অধিকাংশই স্বাগতিক ক্লাব আল ওয়াসলের সমর্থক। স্বাভাবিকভাব...

পরিচালক নাজমুলকে শোকজ করেছে বিসিবি

একের পর এক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। প্রথমে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলার পর গতকাল ক্রিকেটারদের পারফরম্যান্স অনুযায়ী বেতন দেওয়া উচিত- এমন মন্তব্য করে আবারও দিয়েছেন সমালোচনার জন্ম।

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

বাংলাদেশে চলে এলো ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। আজ (বুধবার) সকাল দশটার দিকে বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। সেখানে কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে আসবে এই ট্রফি।

ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো তাদের সিদ্ধান্তে অনড়। আইসিসি এক ভিডিও কনফারেন্সে আলোচনায় বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। কিন্তু বিসিবি তাতে রাজি নয়।

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের যে সমাধান দিলেন শেহজাদ

ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব সামনে আসলেই ভক্তদের মুখ থেকে অনায়াসেই এমন বাক্য বেরিয়ে যায়। যেখানে এই ম্যাচ নিয়ে ভক্তদের থাকার কথা প্রবল আগ্রহ, সেখানে তারাই হচ্ছেন বিরক্ত। যার জন্য দায়ী সরাসরি ভারত-পাকিস্তানই।