রাজধানীর ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মঙ্গল ও বুধবার (৩০/৩১ জানুয়ারী ২০২৪ইং) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রীদের অনুষ্ঠানে অধ্যাপিকা হোসনে আরা, ভাষা ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ছাত্রদের অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ মোঃ কামরুল ইসলাম, সার্জন-ইউরোলজি ট্রান্সপ্লান্ট, ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থপেডিক সার্জন ও দন্ত চিকিৎসক এবং ডাঃ ফয়জুর রহমান এর সুযোগ্য দুই সন্তান ডাঃ মোঃ এখলাস এবং ডাঃ মোঃ এবাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট ও সভাপতি, ক্রিড়া সাংগঠনিক কমিটি।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাপানি গবেষক ও অধ্যাপক।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ মেহমান হিসেবে পুরস্কার বিতরণ করেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য মোঃ রকিব উদ্দিন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র ইনস্টিটিউট এর সকল সিনিয়র শিক্ষকবৃন্দ।










