কাবা শরীফে পরানো হলো নতুন গিলাফ
আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনালগ্নে পবিত্র কাবা শরীফে নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে নতুন গিলাফ উন্মোচন করা হয় ও মঙ্গলবার (১৬) ভোরে তা পুরোপুরি স্থাপন করা হয়। ঐতিহ্য অনুযায়ী হজের সময় কাবার গিলাফ পাল্টানোর কথা থাকলেও...


