হেমন্ত সন্ধ্যায় কুমিল্লা সাংবাদিক ফোরামের মিলনমেলা
গান, কবিতা, নাটিকা আর প্রাণবন্ত আড্ডায় ঢাকায় কর্মরত কুমিল্লার সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হলো ‘হেমন্ত সন্ধ্যা’। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ সাংবাদিকেরা। পেশাগত ব্য...


