শেয়ার বাজার

কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না: রিজভী

বাংলাদেশ সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করার ভিত্তিতেই সম্পর্ক হতে হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী।

এই বিএনপি নেতা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’

তিনি বলেন, যদি অন্য কিছু না থাকে, তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এবং সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সব দেশের সঙ্গেই আমাদের প্রধানমন্ত্রী সম্পর্ক রাখবেন। তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো।

রিজভী আরও বলেন, ভেতরে যদি কোনো শর্ত থাকে, তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে- আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করবো, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করবো।

ভারতের প্রসঙ্গে রিজভী বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে। তবে স্বার্থ থাকলে বাংলাদেশ এগোবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও সমমর্যাদার ভিত্তিতে হবে। এর বাইরে কিছু হলে বিএনপি সরকার সায় দেবে না।

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলে আশা প্রকাশ করেন রিজভী।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল উপস্থিত ছিলেন।

এছাড়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা কর্মসূচিতে অংশ নেন।

Dummy Ad 1

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬

তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স ফিরে পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর সই এক স্মারক চিঠিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারপূর্বক হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।

শর্তগুলো হলো-

১. ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে;

২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং

৩. লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির লাইসেন্স ফিরে পাওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ফ্যাক্ট: আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স ফিরে পেলো।’

এর আগে গত ১১ জুন এক চিঠিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই চিঠিতে বলা হয়, লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে।

ঈদুল আজহার আগের দিন গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে।

ওই প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মানুষের উপস্থিতি; দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা; বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই ছয় নবজাতকের মৃত্যুর সম্ভাব্য কারণ।

এরপর ৪ জুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন। ওইদিনই হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, ৭ জুন বিকেল ৫টার মধ্যে তা জানাতে বলা হয় নোটিশে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ৪৮ ঘণ্টা সময় দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশের যে জবাব দিয়েছে তা ‘সন্তোষজনক নয়’।


সংসদে রুমিন ফারহানা
আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬

আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হচ্ছে

আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলারের মতো অর্থ পাঁচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে এই অভিযোগ করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, দীর্ঘ এক ঘণ্টা হাত উচিয়ে ছিলাম, এরপর সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আপনাকে (ডেপুটি স্পিকার) ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন টাকা পাঁচারের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কি না, এটা জানতে চাই।

জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমদানি-রপ্তানির আড়ালে অনেক কিছু আছে। নানাপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। অর্থপাচার হচ্ছে, এটা নিয়ে স্টাডির বিষয় আছে। এটা শুনতে যত সহজ, প্রমাণ তত কঠিন।

মন্ত্রী বলেন, ১৩০ বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। কিন্তু নির্দিষ্টভাবে বলা কঠিন কোন পণ্য রপ্তানি করে কত পাঁচার হচ্ছে। তবে এটা নিয়ে আমরা কাজ করছি। রপ্তানির আড়ালে পাচারের প্রমাণ পেলে যথাযত ব্যবস্থা নেবো।