শেয়ার বাজার

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার ঘোষণা ইরানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার, ১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরান। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাতে রাষ্টীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা এ অঞ্চলে ষষ্ঠ ধাপের হামলা চালাচ্ছে।

আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘বৃহৎ পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চালিয়েছে । যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটি, ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবের হাকিরিয়া শহরে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স এসব হামলার লক্ষ্যবস্তু ছিল।

তারা আরও জানিয়েছে, ইরানি বাহিনী ‘ধাপে ধাপে কড়া প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে, যা দুঃখজনক হলেও জোরালো হবে।’

Dummy Ad 1

এবার বিদেশি শিক্ষার্থী কমানোর পরিকল্পনা নিয়েছে কানাডা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৪

এবার বিদেশি শিক্ষার্থী কমানোর পরিকল্পনা নিয়েছে কানাডা

বার্তাবেলা আন্তর্জাতিক ডেস্ক: আবাসন সংকট মোকাবিলায় এবার বিদেশি শিক্ষার্থী কমানোর পরিকল্পনা নিয়েছে কানাডা। দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক মিলার স্থানীয় একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

অর্থনীতি সচল রাখতে এবং ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে সহায়তার জন্য অভিবাসীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল কানাডা। তবে সাম্প্রতিক সময় উত্তর আমেরিকার দেশটিতে আবাসন সংকট বেড়ে যাওয়ার জন্য অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের দায়ী করা হচ্ছে। এ নিয়ে বেশ হওয়ায় সমালোচনার মুখে রয়েছে জাস্টিন ট্রুডোর সরকার।

সিটিভি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কানাডীয় অভিবাসন মন্ত্রী বলেছেন, চলতি বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যায় সীমাবদ্ধতা আরোপের বিষয়টি বিবেচনা করছে সরকার।

কানাডায় বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, এটি বিরক্তিকর। এটি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

তবে কানাডীয় সরকার কী পরিমাণ বিদেশি ছাত্র কমানোর পরিকল্পনা করছে, সে বিষয়ে কিছু বলেননি মিলার। এ বিষয়ে জানতে তার মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সরকারি তথ্যমতে, ২০২২ সালে সক্রিয় ভিসাসহ কানাডায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল আট লাখেরও বেশি, যা ২০১২ সালে ছিল মাত্র ২ লাখ ৭৫ হাজার জন।

মার্ক মিলারের সাক্ষাৎকারটি রোববার (১৩ জানুয়ারি) সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।

কাজের অনুমতি পাওয়া তুলনামূলক সহজ হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য কানাডা।

দেশটির লিবারেল সরকার গত আগস্টেই বিদেশি শিক্ষার্থী কমানোর পরিকল্পনার কথা সামনে এনেছিল। তবে সেসময় অভিবাসন মন্ত্রী শন ফ্রেজার বলেছিলেন, সরকার এই পথ অনুসরণ করবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে, গত ডিসেম্বরে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য খারাপ খবর দিয়েছিল কানাডা। দেশটিতে পড়তে যাওয়ার জন্য খরচ একলাফে দ্বিগুণ করেছিল ট্রুডো সরকার। আগের তুলনায় এখন ব্যাংকে দ্বিগুণ অর্থ দেখাতে হচ্ছে কানাডায় পড়তে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের।


দিল্লিতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬

দিল্লিতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

ভারতের দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে লেমন গ্রিন রেস্তোরাঁর বেসমেন্টে আগুন লাগে। এরপরেই ঘটনাস্থলে একাধিক দমকলের গাড়ি পাঠানো হয়। খবর এনডিটিভির।

এক কর্মকর্তা জানিয়েছেন, জরুরি ফোন পাওয়ার পর দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক-রেসপন্স ভেহিকেল এবং অন্যান্য অগ্নিনির্বাপক ইউনিট পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, পাঁচতলা ভবনটিতে প্রায় ৪০ জন লোক ছিলেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

একটি ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কিছু লোক ভবন থেকে লাফিয়ে নিচে নামছেন। হাউজ রানির সরু গলির মধ্যে অবস্থিত ভবনের বেসমেন্টে একটি রেস্তোরাঁ ছিল।

স্থানীয় বাসিন্দাদের মতে, রেস্তোরাঁটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন বিদেশি নাগরিক। তারা চিকিৎসার জন্য এসেছিলেন। জানা গেছে, আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন।


অভিবাসী বহনকারী নৌকাডুবি, ২৫০ বাংলাদেশি ও রোহিঙ্গা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬

অভিবাসী বহনকারী নৌকাডুবি, ২৫০ বাংলাদেশি ও রোহিঙ্গা নিখোঁজ

অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় ২৫০ জন নিখোঁজ রয়েছে। জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থার তথ্যমতে, গত সপ্তাহে আন্দামান সাগরে একটি নৌকাডুবির ঘটনায় শিশুসহ প্রায় ২৫০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নিখোঁজ হয়েছে। খবর বিবিসির।

সংস্থাগুলো জানিয়েছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী একটি ট্রলার ‌‘প্রবল বাতাস, উত্তাল সমুদ্র এবং অতিরিক্ত যাত্রীর কারণে ডুবে গেছে’।

বাংলাদেশ কোস্টগার্ড বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, গত ৯ এপ্রিল তাদের একটি জাহাজ ওই নৌকাটি থেকে নয়জনকে উদ্ধার করেছে। তবে নৌকাটি ঠিক কখন ডুবেছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

২০১৭ সালের মারাত্মক দমনপীড়নের পর থেকে মিয়ানমারের কয়েক লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমার সরকার এই রোহিঙ্গা মুসলিমদের নিজ দেশে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না।

বাংলাদেশে আশ্রয় নেওয়া অনেক রোহিঙ্গা এখন উন্নত জীবনের আশায় জাহাজে করে মালয়েশিয়ার দিকে ঝুঁকিপূর্ণ যাত্রা করছে। মালয়েশিয়াকে কেউ কেউ এই অঞ্চলের একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কল্পনা করে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া রফিকুল ইসলাম নামের একজন এএফপিকে বলেন, উদ্ধার হওয়ার আগে তিনি প্রায় ৩৬ ঘণ্টা ধরে ভাসছিলেন। তিনি আরও জানান, জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ায় তার শরীর দগ্ধ হয়েছে। ৪০ বছর বয়সী এই ব্যক্তি বলেন, মালয়েশিয়ায় চাকরির আশ্বাসই তাকে ওই নৌকায় উঠতে বাধ্য করেছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যৌথভাবে জারি করা এক বিবৃতিতে বলেছে, এই মর্মান্তিক ঘটনা রোহিঙ্গাদের জন্য দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি এবং টেকসই সমাধানের অভাবের ভয়াবহ পরিণতিকে প্রতিফলিত করে।

এই নৌকাগুলো প্রায়ই ছোট এবং সংকীর্ণ হয় যেখানে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের মতো মৌলিক সুবিধার অভাব থাকে। তারা সবসময় তাদের গন্তব্যে পৌঁছাতে পারে না। কেউ কেউ সমুদ্রে মারা যায়, আবার অন্যদের কখনো কখনো আটক বা ফেরত পাঠানো হয়।